মূল ভাবনা: “পাহাড়, নদী, সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর পর্যটন নগরী”
বান্দরবান বাংলাদেশের অন্যতম মনোরম ও বৈচিত্র্যময় পার্বত্য জেলা , যেখানে পাহাড়, নদী, ঝর্ণা, বনভূমি, আদিবাসী সংস্কৃতি, ধর্মীয় বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিলিত হয়ে একটি স্বতন্ত্র পর্যটন পরিচয় তৈরি করেছে । “পাহাড়, নদী, সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর পর্যটন নগরী” ধারণাটি বান্দরবানকে শুধু একটি ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, বরং একটি পরিকল্পিত, টেকসই, পরিবেশবান্ধব ও সংস্কৃতিসমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা । বান্দরবানকে “পাহাড়, নদী, সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর পর্যটন নগরী” হিসেবে গড়ে তোলার মূল লক্ষ্য হলো জেলার প্রাকৃতিক বৈশিষ্ট্য, সাঙ্গু নদীকেন্দ্রিক সম্ভাবনা, স্থানীয় জাতিগোষ্ঠীর সংস্কৃতি এবং পরিবেশগত সংবেদনশীলতাকে সম্মান করে একটি টেকসই পর্যটন কাঠামো তৈরি করা । এ পরিকল্পনার মাধ্যমে পর্যটন সুবিধা বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক পরিচয়ের বিকাশ এবং পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে ।
এই প্রেক্ষাপটে বান্দরবান শহরকে একটি “Hill–River–Culture–Eco Tourism City” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি প্রাথমিক স্থাপত্য ও জোনিং প্রস্তাবনা উপস্থাপন করা হলো । এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো পর্যটন সুবিধা বৃদ্ধি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, এবং বান্দরবানের নিজস্ব পাহাড়ি সাংস্কৃতিক পরিচয়কে স্থাপত্য ও নগর নকশার মাধ্যমে তুলে ধরা । বান্দরবান শহরকে এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে এটি শুধু একটি ভ্রমণকেন্দ্র না হয়ে প্রকৃতি, পাহাড়ি ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি ও টেকসই স্থাপত্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি আকর্ষণীয় পর্যটন শহর হয়ে ওঠে ।
· প্রকৃতির ক্ষতি না করে পর্যটন উন্নয়ন
· স্থানীয় সংস্কৃতিকে দৃশ্যমান করা
· হাঁটাচলার উপযোগী, নিরাপদ ও নান্দনিক পর্যটন শহর গড়ে তোলা
· দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগর অভিজ্ঞতা নিশ্চিত করা ।
· বান্দরবান শহরের পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা ।
· সাঙ্গু নদী, পাহাড়ি ভিউপয়েন্ট, সাংস্কৃতিক বাজার ও ইকো-ট্রেইলকে একীভূত পর্যটন সার্কিটে যুক্ত করা ।
· স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি, হস্তশিল্প, খাদ্য ও জীবনধারাকে পর্যটন অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করা ।
· পরিবেশ সংরক্ষণ, ভূমিধস ঝুঁকি হ্রাস এবং পাহাড়ি প্রতিবেশব্যবস্থার ভারসাম্য রক্ষা করা ।
· বান্দরবান শহরের জন্য একটি স্বতন্ত্র পর্যটন ব্র্যান্ডিং পরিচয় সৃষ্টি করা ।
২. শহরের প্রবেশদ্বারে আইকনিক ট্যুরিস্ট গেটওয়ে
বান্দরবানের প্রধান প্রবেশপথে একটি প্রতীকধর্মী পর্যটন প্রবেশদ্বার নির্মাণ করা যেতে পারে ।
নকশার বৈশিষ্ট্য
· পাহাড়ের রেখা, মেঘ, নদীর ঢেউ ও বাঁশশিল্প থেকে অনুপ্রেরণা
· উপকরণ: পাথর, কাঠের টেক্সচার, বাঁশের মোটিফ, স্টিল
· স্বাগত বার্তা: “পাহাড়, মেঘ ও সংস্কৃতির শহর বান্দরবানে স্বাগতম”
· পর্যটন তথ্যকেন্দ্র ,ফটো পয়েন্ট ,ল্যান্ডস্কেপড দ্বীপ বা ছোট সবুজ প্রাঙ্গণ ,রাতের আলোকসজ্জা
৩. পর্যটন তথ্য ও ইন্টারপ্রিটেশন সেন্টার
শহরে প্রবেশের পর একটি Tourist Information & Interpretation Center থাকা প্রয়োজন ।
এখানে যা থাকতে পারে
· ডিজিটাল ট্যুরিস্ট ম্যাপ
· গাইড ও সহায়তা ডেস্ক
· স্থানীয় আকর্ষণসমূহের তথ্য
· ছোট প্রদর্শনী: বান্দরবানের ইতিহাস, পাহাড়ি জনগোষ্ঠী, সংস্কৃতি, প্রকৃতি
· স্যুভেনির কর্নার
· কফি শপ/চা কর্নার ,বিশ্রামাগার ও টয়লেট
৪. সাঙ্গু নদীকেন্দ্রিক রিভারফ্রন্ট উন্নয়ন
বান্দরবান শহরের অন্যতম বড় সম্ভাবনা সাঙ্গু নদী । নদীর তীরকে একটি আকর্ষণীয় রিভারফ্রন্ট পাবলিক স্পেসে রূপান্তর করা যেতে পারে ।
সম্ভাব্য উপাদান
· নদীতীর হাঁটার পথ
· বসার ডেক
· ছোট জেটি বা নৌকা ওঠানামার স্থান
· ছায়াঘেরা বিশ্রামস্থান
· স্থানীয় খাবারের কিয়স্ক
· সাংস্কৃতিক অনুষ্ঠানমঞ্চ
· নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত না করা
· বন্যা সহনশীল ডিজাইন গ্রহণ করা
৫. পাহাড়ি ভিউপয়েন্ট ও দর্শন প্ল্যাটফর্ম
বান্দরবানের প্রধান আকর্ষণ পাহাড়, নদী ও দৃশ্য । তাই শহরের কৌশলগত স্থানে ভিউপয়েন্ট তৈরি করা যেতে পারে ।
নকশা উপাদান
· নিরাপদ দর্শন প্ল্যাটফর্ম ,ক্যান্টিলিভার ডেক ,বসার ব্যবস্থা ,শেড বা বিশ্রাম প্যাভিলিয়ন
· দূরবীন/ফটো স্পট ,দিকনির্দেশনা ও তথ্যফলক
· সন্ধ্যাকালীন স্নিগ্ধ আলো
৬. সাংস্কৃতিক ও হস্তশিল্প বাজার
বান্দরবানের স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা ও কারুশিল্পকে তুলে ধরার জন্য একটি Cultural Craft Bazaar গড়ে তোলা যেতে পারে ।
এখানে থাকতে পারে
· পাহাড়ি হস্তশিল্পের দোকান
· বাঁশ, বেত, তাঁতের পণ্য
· স্থানীয় খাবারের কর্নার
· ক্ষুদ্র উন্মুক্ত মঞ্চ
· পর্যটকদের জন্য বসার উঠান
· ছাউনিযুক্ত বাজারপথ
৮. পর্যটকবান্ধব হাঁটার রাস্তা
শহরের নির্দিষ্ট অংশকে Pedestrian-Friendly Tourist Street হিসেবে উন্নয়ন করা যেতে পারে ।
উপাদান
· প্রশস্ত ফুটপাত
· ছায়াময় বৃক্ষরোপণ
· সাইনেজ ও ওয়ে-ফাইন্ডিং
· রাস্তার বেঞ্চ ,পানির পয়েন্ট , পাবলিক টয়লেট , স্থানীয় শিল্পমাধ্যমে দেওয়ালচিত্র
৯. কেন্দ্রীয় সাংস্কৃতিক প্লাজা
শহরে একটি সাংস্কৃতিক উন্মুক্ত প্রাঙ্গণ রাখা যেতে পারে যেখানে উৎসব, অনুষ্ঠান ও জনসমাগম হতে পারে ।
· উন্মুক্ত প্লাজা
· অ্যাম্ফিথিয়েটার
· জলাধার/মিস্ট ফিচার
· ছায়াময় বৃক্ষরাজি
· ঐতিহ্যবাহী মোটিফ সমৃদ্ধ পেভমেন্ট
১0. টেকসই ও পরিবেশবান্ধব নকশা কৌশল
· কম hill cutting
· বৃষ্টির পানি সংরক্ষণ
· সৌরবিদ্যুৎ ব্যবহার
· permeable paving
· প্রাকৃতিক ড্রেনেজ
· স্থানীয় বৃক্ষরোপণ
· বর্জ্য পৃথকীকরণ
· পরিবেশবান্ধব আলোকসজ্জা
· ভূমিধস ঝুঁকি বিবেচনায় নকশা
· জীববৈচিত্র্য সংরক্ষণ
বান্দরবান শহরের পর্যটন স্থাপত্য এমন হওয়া উচিত
যা পাহাড়, নদী, বন, মেঘ, স্থানীয় সংস্কৃতি ও মানুষের জীবনযাপনকে সম্মান করে ।
এটি হবে একটি নান্দনিক, হেঁটে দেখার উপযোগী, প্রকৃতিবান্ধব, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ
ও স্মরণীয় পর্যটন শহর ।
“বান্দরবানকে একটি টেকসই পাহাড়ি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে প্রতিটি প্রবেশদ্বার, রাস্তা, প্রাঙ্গণ, নদীতীর, ভিউপয়েন্ট ও ভবন পাহাড়, প্রকৃতি ও সংস্কৃতির গল্প বলে ।”
Have a question? Chat with us on WhatsApp and we'll get back to you shortly.